নগরকান্দায় ‘ডিবি পরিচয়ে অপহরণ’ অভিযোগের রহস্য উদ্ঘাটন, ফরিদপুর থেকে উদ্ধার দুই যুবক
Abu Taher
প্রকাশ: 04 Aug 2026, 10:03 PM
42 views
2 min read
নগরকান্দায় ‘ডিবি পরিচয়ে অপহরণ’ অভিযোগের রহস্য উদ্ঘাটন, ফরিদপুর থেকে উদ্ধার দুই যুবক
মোহাম্মদ আবু তাহের, নগরকান্দা (ফরিদপুর):
ফরিদপুরের নগরকান্দায় ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ, মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগের ঘটনায় নতুন মোড় এসেছে। অভিযোগের পরপরই তদন্তে নামে নগরকান্দা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুর থেকে অভিযোগের ভুক্তভোগী লিটন মোল্লা ও তার সহযোগী সুমন মোল্লাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড় পাইককান্দি গ্রামের বাসিন্দা লিটন মোল্লার বড় ভাই এনায়েত মোল্লা নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ডিবি পুলিশের পরিচয়ে কয়েকজন ব্যক্তি লিটনকে তুলে নিয়ে যায় এবং পরে পরিবারের সদস্যদের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে লিটন মোল্লা ও একই গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে সুমন মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে ফরিদপুর শহরের একটি স্থান থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে তদন্তকারী দল।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে যে, পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে লিটন ও তার সহযোগী নিজেরাই ডিবি পরিচয়ে অপহরণের একটি সাজানো নাটক তৈরি করেছিলেন। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মণ্ডল।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।